বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান পায়রা নদীর ব্লক নির্মাণে লবণাক্ত বালু, ঝুঁকিতে শত কোটি টাকার উন্নয়ন পটুয়াখালীতে বিশ্ব মান দিবস উদযাপন, খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস কলাপাড়ায় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মা দ ক সেবনের দায়ে কুয়াকাটা এক্সপ্রেসের দুই চালকের জেল কলাপাড়ার ইভান মাতুব্বর পেলেন শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবকের পুরস্কার কলাপাড়ায় লালুয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক পেলেন কলাপাড়ার রোকসানা আক্তার রুজি কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় একজনকে জরিমানা, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট
কলাপাড়ায় সিনিয়র সাংবাদিক রফিক বিশ্বাস ও বশির বিশ্বাসের স্মরন সভা

কলাপাড়ায় সিনিয়র সাংবাদিক রফিক বিশ্বাস ও বশির বিশ্বাসের স্মরন সভা

আপন নিউজ অফিসঃ কলাপাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক প্রয়াত রফিক বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী এবং মোঃ বশির উদ্দিন বিশ্বাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

‘তোমরা সব সময় বেঁচে আছো আমাদের হৃদয়…’ অনুভূতি নিয়ে শনিবার (২১অক্টোবর) সন্ধ্যা ৭টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাংবাদিক জীবন কুমার মন্ডল, নেছার উদ্দিন আহমেদ টিপু, এনামুল হক, গোফরান পলাশ, মিলন কর্মকার রাজু প্রমূখ।

এসময় বক্তারা প্রয়াত দুই সহোদর সাংবাদিকের কর্মময় জীবনের স্মৃতি বিজড়িত সোনালী অর্জন নিয়ে আলোচনা করেন।

এর আগে প্রয়াত দুই সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!