বরিশাল রেঞ্জের ডিআইজির আমতলী পুজা মন্ডপ পরিদর্শন | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
বরিশাল রেঞ্জের ডিআইজির আমতলী পুজা মন্ডপ পরিদর্শন

বরিশাল রেঞ্জের ডিআইজির আমতলী পুজা মন্ডপ পরিদর্শন

আমতলী প্রতিনিধিঃ বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম বার পিপিএম রবিবার রাতে আমতলী পৌর শহরের সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা ও শ্রী শ্রী রাধা কৃষ্ণ পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। পুজা মন্ডপ পরিদর্শন শেষে ডিআইজি সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা পুজা মন্ডপে আলোচনা সভায় অংশ নেন।

পুজা উদযাপন কমিটির সভাপতি ধীরাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম বার পিপিএম। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার আব্দুস ছালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের। বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

প্রধান অতিথি ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম বার পিপিএম বলেন, পুলিশ জনগণের সেবক ও বন্ধু। জনসেবায় পুলিশ সর্বাত্মক ভুমিকা পালন করছে, শান্তিপুর্ণভাবে সনাতন ধর্মের লোকজন তাদের ধর্মীয় বড় উৎসব দুর্গাপুজা পালন করছে। সুশৃংখলভাবে উৎসব পালনে পুলিশ দিনরাত কাজ করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!