সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে উপকুলীর অঞ্চলে রাতভর গুড়ি গুড়ি বৃষ্টি

ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে উপকুলীর অঞ্চলে রাতভর গুড়ি গুড়ি বৃষ্টি

আমতলী প্রতিনিধিঃ ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে উপকুলীয় অঞ্চল আমতলী ও তালতলীতে গুমোট আবহাওয়া বিরাজ ও রাতভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সারা দিনে সুর্য্যরে আলো দেখা মেলেনি। উপজেলা প্রশাসন হামুন মোকাবেলায় নিরাপদ আশ্রয় কেন্দ্র খোলা রাখা, শুকনো খাবার প্রস্তুত ও মাইকিং করেছে। উপকুলীয় অ লের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও কেউ আশ্রয় কেন্দ্রে যায়নি বলে জানান সিপিপির টিম লিডার রিপন মুন্সি।

জানাগেছে, ঘুর্ণিঝড় হামুন পায়রা সমুদ্র বন্দর থেকে ১১০ কিলোমিটার দুরে অবস্থান করছে। উপকুলীয় অঞ্চলকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হামুনের প্রভাবে সাগর ও পায়রা নদী উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা থাকায় জেলে নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে রয়েছে। মঙ্গলবার সারা দিনে সুর্য্যরে মুখ দেখা যায়নি। রাতভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। উপকুলীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও কেউ নিরাপদ আশ্রয় কেন্দ্রে যায়নি বলেন জানান সিপিপির টিম লিডার মোঃ রিপন মুন্সি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন বলেন, ঘুর্ণিঝড় হামুন মোকাবেলায় শুকনো খাবারসহ সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ঘুর্ণিঝড় হামুন মোকাবোলয় ১১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাত ৮টার মধ্যে উপজেলার সর্বস্তরের মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করা হয়। তিনি আরো বলেন, একজন মানুষও এ ঘুর্ণিঝড়ে আশ্রয়হীন থাকবে না, সেই ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!