আমতলীতে ব্যাটারী চালিত অটো রিক্সার চাপায় শিশু কন্যা নি*হ*ত | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
আমতলীতে ব্যাটারী চালিত অটো রিক্সার চাপায় শিশু কন্যা নি*হ*ত

আমতলীতে ব্যাটারী চালিত অটো রিক্সার চাপায় শিশু কন্যা নি*হ*ত

আমতলী প্রতিনিধিঃ আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের উত্তর গাজীপুর নামক স্থানে ব্যাটারী চালিত অটো রিক্সার চাপায় জামিলা নামের পাঁচ বছরের এক শিশু কন্যা নিহত হয়ছে। ঘটনা ঘটেছে বুধবার বেলা ১১ টার দিকে।

জানাগেছে, উপজেলার উত্তর গাজীপুর এলাকার মিরাজ মৃধার পাঁচ বছরের শিশু কন্যা বুধবার বেলা ১১ টার দিকে রাস্তা পাড় হচ্ছিল। এ সময় চাল বোঝাই ব্যাটারী চালিত অটোরিক্সা শিশুটিকে চাপায় দেয়। রক্তাক্ত অবস্থায় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনার পরপর অটো রিক্সা চালক জুলহাস গাড়ীটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে। পুলিশ গাড়ীটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, শিশুটি রাস্তা পাড় হওয়ার সময় অটোরিক্সার চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘাতক গাড়ী জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!