কলাপাড়ায় সনাতনীদের ঘরে ঘরে উদযাপিত হচ্ছে লক্ষীপূজাঁ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় সনাতনীদের ঘরে ঘরে উদযাপিত হচ্ছে লক্ষীপূজাঁ

কলাপাড়ায় সনাতনীদের ঘরে ঘরে উদযাপিত হচ্ছে লক্ষীপূজাঁ

ফরিদ উদ্দিন বিপুঃ সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে তাদের ধন সম্পদের দেবী লক্ষীমা। তাই ধনসম্পদ লাভের আশায় দেবীকে তুষ্ট করতে প্রতি ঘরে ঘরে তার পুজাঁ করা হয়। আর এ পুজা প্রতিবছর কার্তিক মাসের পূর্নিমা তিথিতে লগ্ন অনুসারে অনুষ্ঠিত হয়। আজ শনিবার সেই কাঙ্ক্ষিত দিন কার্তিক মাসের পূর্নিমা তিথি। এই দিনে পটুয়াখালী কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বী প্রতিটি ঘরেই উদযাপিত হচ্ছে লক্ষীমা পূজা। শনিবার সকালে নারায়ন পূজার মধ্যদিয়ে লক্ষীপূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এসময় ঘরের মেঝেতে আলপনা ও লক্ষীর পায়ের ছাপ দিয়ে সাজিয়ে তোলা হয় প্রতিটি ঘরের চারপাশ।

এর পর রাতে কলা বউ সাজিয়ে পুরোহিতের মাধ্যমে ফুল,বেলপাতা,ধূপ,দ্বীপ,ফল ও মিষ্টি সহ নানা উপকর দিয়ে দেবীর সামনে ভোগ সাজিয়ে আরাধনা করা হয়।

এসময় লক্ষ্মীর পাঁচালী ও মন্ত্র পাঠের মাধ্যমে পুজার আরম্বরতা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ হিসেবে ভক্তদের নারকেলের নাড়ু চিড়া ও খৈয়ের মোয়া সহ পল ও মিষ্টি জাতীয় খাদ্য পন্ন প্রদান করা হয়। পুজার রাতে প্রতিটি ঘরে ঘরে প্রদীপ প্রজ্জ্বলন ও সনাতনী বাচ্চারা ফানুস উড়িয়ে, বাজিফাটিয়ে এবং নানা আলোক সজ্জার মাধ্যমে পূজার আনন্দ উপভোগ করে। এই দিন রাতে ভক্তরা একে অন্যের বাড়িতে পুজার প্রসাদ খাওয়ার মধ্য দিয়ে সকলের মধ্যে এক সম্পৃতির বন্ধনে মিলিত হয়। এভাবেই আনন্দ উপভোগের মাধ্যমে সনাতনীদের প্রতিটি ঘরেই মা লক্ষীমা দেবী পুজিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!