কলাপাড়ায় হরতাল পালিত হয়নি; সন্দেহভাজন ছয় জন গ্রেপ্তার | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় হরতাল পালিত হয়নি; সন্দেহভাজন ছয় জন গ্রেপ্তার

কলাপাড়ায় হরতাল পালিত হয়নি; সন্দেহভাজন ছয় জন গ্রেপ্তার

আপন নিউজ অফিসঃ বিএনপি-জামায়াতের ডাকে রবিবারের হরতাল কলাপাড়ায় পালিত হয়নি। সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অফিস-আদালত, দোকানপাট, ব্যাংক-বীমা প্রতিদিনের মতো স্বাভাবিক ছিল। কলাপাড়া থেকে কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল রুটে বাস চলাচল করেছে। এক কথায় কোথাও কোন প্রভাব ছিল না হরতালের। হরতালের পক্ষে সরকার বিরোধী কোন মিছিল-মিটিং কিংবা পিকেটিং হয়নি। আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল সমাবেশ হয়েছে। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল ছিল কম।

এদিকে নাশকতার শঙ্কায় শনিবার রাতে কলাপাড়া থানা পুলিশ কলাপাড়ার বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে গ্রেপ্তার করেছে। এরা হচ্ছেন, সজীব গাজী (২০), সলেহমান (৪৮), নুর আলম (৫৫), সেলিম শরীফ (৫২), আলম তালুকদার (৪২) ও শাহিন হাওলাদার (৩০)। এরা সকলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছেন। তবে হরতালের কারণে কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি কমে গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!