আমতলীতে হরতাল পালিত হয়নি | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে হরতাল পালিত হয়নি

আমতলীতে হরতাল পালিত হয়নি

আমতলী প্রতিনিধিঃ জাতীয়তাবাদী দল বিএনপি আহুত হরতাল আমতলীতে পালিত হয়নি। হরতালের সমর্থনে রবিবার সকালে আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহরে মিছিল করেনি। দোকানপাট ও আন্তঃজেলা পরিবহন চলাচল ছিল স্বাভাবিক। শুধু দুরপাল্লার পরিবহন বাস চলাচল বন্ধ ছিল।

জানাগেছে, শনিবার দেশ ব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে কেন্দ্রিয় বিএনপি। এর সমর্থণে উপজেলা বিএনপি রবিবার সকালে মিছিল ও পিকেটিং করেনি। আহুতে হরতালে আমতলী আন্তঃজেলা বাস ও ছোট যাববাহন চলাচল ছিল স্বাভাবিক। মানুষের মধ্যে হরতালের কোন প্রভাব পড়েনি। দোকান পাট খোলা ছিল। তবে শুধু দুরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। এদিকে বরিবার সকালে আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ-উল হাসান আরিফের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল হয়। মিছিলটি চৌরাস্তা বাঁধঘাট থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপি’র এক শীর্ষ নেতা বলেন, নেতাকর্মী ঢাকায় থাকায় হরতাল পালিত হয়নি।

পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ-উল হাসান আরিফ বলেন, আমতলীতে হরতালের পক্ষে মানুষ নেই। তাই বিএনপি হরতাল পালন করতে পারেনি। তিনি আরো বলেন, হরতাল বিরোধী মিছিল করেছি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মানুষের জীবন যাত্রা ছিল স্বাভাবিক। স্বাভাবিক ভাবেই যান-বাহন চলাচল করছে। তিনি আরো বলেন, মানুষের যান মাল রক্ষায় পুলিশ সজাগ আছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!