মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় দুই’শ পরিবার পানি বন্দির শঙ্কায়, বিকল্প ড্রেনেজ ব্যবস্থার দাবী

কলাপাড়ায় দুই’শ পরিবার পানি বন্দির শঙ্কায়, বিকল্প ড্রেনেজ ব্যবস্থার দাবী

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পায়রা বন্দরের ভূমি অধিগ্রহনের আওতাধীন সকল খাল-বিল ও স্লুইজ গেট ভরাটের কাজ চলমান রয়েছে। উপজেলার টিয়াখালী ইউনিয়নের ঢালী বাড়ি সংলগ্ন একটি স্লুইজ গেট ভরাট করা হচ্ছে। এর ফলে পানি বন্দি হওয়ার শঙ্কা রয়েছে দুই’শ পরিবারের। তবে এসব পরিবারের দাবি বিকল্প হিসেবে ড্রেনেজ ব্যবস্থা রাখার।

স্থানীয়রা জানায়, পায়রা বন্দরের উন্নয়নের কাজের জন্য টিয়াখালী ইউনিয়নের কয়েক’শ একর জমি অধিগ্রহন করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ সেসকল জমি ভরাট করে উন্নয়নের কাজ চলমান রেখেছে। ফলে ঢালী বাড়ি সংলগ্ন ওই স্লুইজ গেটটিও ভরাট করা হবে। স্লুইজ গেটটি ভরাট হলে সেখানকার পানি অপসারনের পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতে স্লুইজ গেটের পাশে বসবাসকারী প্রায় দুইশ পরিবার পানি বন্দি হওয়ার আশংকা রয়েছে। তাই পায়রা বন্দর কর্তৃপক্ষ পানি অপসারনের জন্য বিকল্প হিসেবে একটি ড্রেনেজ ব্যবস্থা করে দিবে এমনটাই দাবী এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা চাঁন মিয়া খাঁন, সাহেব আলী হাওলাদার, মো.সরোয়ার হাওলাদার সহ একাধিক লোক বলেন, পায়রা বন্দরের উন্নয়নের জন্য জায়গা-জমি ছেড়ে দিয়েছি। এখন এই স্লুইজ গেটটি ভরাট করে ড্রেনেজ ব্যবস্থা না করলে আমরা পানি বন্দি হয়ে পরবো। তাই বন্দর কর্তৃপক্ষ সদয় হয়ে একটি ড্রেনেজ ব্যবস্থা রাখবে বলে আশা করছেন তারা।

এবিষয়ে টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা বলেন, ভাটা জোয়ারের পানিসহ বর্ষার অতিরিক্ত পানি অপসারনের জন্য ওই কালভার্টটি খুবই জরুরী। পায়রা বন্দরের উন্নয়নের জন্য সেটা ভরাট করা হবে। অথচ পানি অপসারনে বিকল্প হিসেবে ড্রেনেজ ব্যবস্থা না রাখলে ওখানে বসবাসকারী দুই’শ পরিবার পানি বন্দি হওয়ার আশংকা রয়েছে। তাই, বন্দর কর্তৃপক্ষের কাছে ওখানে একটি ড্রেনেজ ব্যবস্থা রাখার অনুরোধ জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!