কলাপাড়ায় সবচেয়ে বড় ফানুস উড়িয়েছে রাখাইনরা | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় সবচেয়ে বড় ফানুস উড়িয়েছে রাখাইনরা

কলাপাড়ায় সবচেয়ে বড় ফানুস উড়িয়েছে রাখাইনরা

আপন নিউজ অফিসঃ প্রবারণা পূর্ণিমায় পটুয়াখালীর কলাপাড়ায় এ বছর সবচেয়ে বড় একটি ফানুস উড়িয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনরা। এটির উচ্চতা ১৫ ফুট ও প্রস্থ ৪ ফুট। এটিতে কাগজ লেগেছে ৮০ পিচ। আর ফানুসটির গায় লোখা রয়েছে ওয়েলকাম ইউএনও। উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটা পাড়ার রাখাইন যুবক মংতেন, ওয়েনচো, মেচো প্রায় এক মাস ধরে এ ফানসুটি তৈরি করেছেন। প্রবারণা পূর্ণিমায় দ্বিতীয় দিন সোমবার রাতের আকাশে বাহারি ডিজাইনের তৈরি এ ফানুসটি আনুষ্ঠানিক ভাবে উড়িয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় প্রেসিডেন্ট, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি  প্রচার সংঘ,  পটুয়াখালী ও বরগুনা জেলা, সহ সম্পাদক ধর্ম বিষয়ক, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির,সদস্য- বন ও পরিবেশ বিষয়ক, বাংলাদেশ আওয়ামী লীগ এর নিউ নিউ খেইন সহ উপজেলা কৃষক লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে অতিথি অপ্যায়ন ও রাখানই তরুনীর নৃত্য পরিবেশন করেন। তবে সব চেয়ে বড় এ ফানুস উড়ানো দেখার জন্য রাখাইন পল্লীর আশপাশে দুরদুরান্ত থেকে আসা উৎসুক লোকজন ভিড় করেন।

রাখানই যুবক মেচো বলেন, শুধু মাত্র এই ফানুস টি তৈরি করা হয়েছে তা নায়। প্রবারণা পূর্ণিমায় উপলক্ষ্যে তাদের পাড়া থেকে ৫০ টি ফানুস উড়িয়েছেন। এর মধ্যে এটাই সব চেয়ে বড় ফানুস।

অপর রাখাইন যুবক বলেন, প্রবারণা পূর্ণিমা এ উৎসব ঘিরে প্রতিবছরই রঙের কাগজ দিয়ে বিভিন্ন ডিজাইনের ফানুস তৈরি করি। তবে এ বছর রাতের আকাশে উড়িয়েছি সব চেয়ে বড় ফানুস। প্রায় এক মাস আগে থেকেই ফানুস উড়ানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে তারা জানান।

প্রেসিডেন্ট, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, পটুয়াখালী ও বরগুনা জেলা, সহ সম্পাদক ধর্ম বিষয়ক, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির, সদস্য- বন ও পরিবেশ বিষয়ক, বাংলাদেশ আওয়ামী লীগ এর নিউ নিউ খেইন বলেন, ফানুস উড়ানো এখন সার্বজনীন উৎসব। এতে সকল ধর্মের লোকজন আনন্দ পায়। প্রতি বছরই প্রবারণা পূর্ণিমায় রাতের আকাশে ফানুস উড়ানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন, রাখাইনরা যাতে এ উৎসব ভালোভাবে পালন করতে পারে, সে জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া উপজেলার ২৪ টি রাখাইন মন্দিরে প্রবারণা উৎসব পালন করার জন্য সহায়তা প্রদান করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!