মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাদ্রাসার শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

কলাপাড়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাদ্রাসার শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় লাঞ্ছনা সহ্য করতে না পেরে গলায় ফাঁস অবস্থায়  মাদ্রাসার শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগজ্ঞ গ্রামের মোঃ নুর ইসলাম খান এর কন্যা মোসাঃ লামিয়া (১৪) আরামগঞ্জ দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রীকে স্থানীয় একদল দুর্বৃত্তরা কুচরিত্র চরিতার্থ করার প্রস্তাব দিলে তা ওই শিক্ষার্থী মেনে না নেয়ায় দুর্বৃত্তরা বিভিন্ন মোবাইলে জীবন নাশের হুমকি দেয়। দুর্বৃত্তরা তার আপত্তিকর ছবি প্রকাশ করে। পরে তা জানাজানি হলে ওই শিক্ষার্থী তা সহ্য করতে না পেরে ৪ নভেম্বর বেলা ১১ টায় বাসার সকলের অগোচরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়।

পরে শিক্ষার্থীর মাতা শাহিনুর বেগম দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে তখন আশপাশ থেকে লোকজন এসে তার বাবা নুর ইসলাম খানকে খবর দেয়। নুর ইসলাম খান পায়রা সমুদ্র বন্দর থেকে এসে কলাপাড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!