মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
মহিপুরে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মানববন্ধন

মহিপুরে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মানববন্ধন

মাইনুদ্দিন আল আতিকঃ মহিপুরে এসআরওএসবি সমবায় সমিতির সভাপতি ও নির্বাহী কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি ও সমিতির আওতাভুক্ত মসজিদ-মন্দির ও মক্তব-মাদরাসার বেতনভাতা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় সমিতির সামনের সড়কে ইমাম, মুয়াজ্জিন, মাদরাসাশিক্ষক ও পুরোহিতসহ সমিতির সদস্যদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এসআরওএসবি সমবায় সমিতির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক আকন, শাহআলম হাওলাদার ও মিজানুর রহমান বুলেটসহ ইমাম ও পুরোহিতরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ‘মহিপুর এসআরওএসবি সমিতি প্রতিষ্ঠার পর থেকেই ৪০টি মসজিদ, ১২টি মক্তব, ৪টি হাফেজি মাদ্রাসা ও ৫টি মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত, মুয়াজ্জিন ও শিকক্ষকদের বেতনভাতা প্রদান করে আসলেও ২০২০ সালে গঠিত অন্তবর্তীকালীন কমিটি তা বন্ধ করে দেয়। এতে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে।’

বক্তারা এসব প্রতিষ্ঠানের বেতনভাতা পুনরায় চালু করার এবং সমিতির বর্তমান কমিটির অন্যায়-অনিয়ম ও দুর্নীতি বন্ধের জোর দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!