কলাপাড়ায় ২০ টাকার নোট নিতে অগ্রনী ব্যাংকের অনীহা; বিপাকে গ্রাহক | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ২০ টাকার নোট নিতে অগ্রনী ব্যাংকের অনীহা; বিপাকে গ্রাহক

কলাপাড়ায় ২০ টাকার নোট নিতে অগ্রনী ব্যাংকের অনীহা; বিপাকে গ্রাহক

চঞ্চল সাহাঃ কলাপাড়ায়  অগ্রনী ব্যাংক খেপুপাড়া শাখায় ২০ টাকার নোট নিতে অনীহা প্রকাশ করেছেন খোদ ব্যবস্থাপক। এ ঘটনায়  ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে শ্যামল মিস্ত্রী নামে এক ব্যক্তি কোম্পানির টাকা অনলাইনে পাঠানোর জন্য ওই ব্যাংকে গেলে ১ লাখ ৯২ হাজার ৬৮৮ টাকার মধ্যে ৪০০ টি ২০ টাকার নোট (৮০০০) দেয়া হয়। এ সময়  ক্যাশে কর্মরতরা ২০ টাকার নোট গুলো নিতে অপারগতা প্রকাশ করেন ,  শ্যামল মিস্ত্রি টাকা নিয়ে ব্যবস্থাপক মো. হুমায়ুন কবিরের কাছে গেলে তিনি না নেয়ার পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন।

শ্যামল মিস্ত্রী জানান, ১ লক্ষ ৯২ হাজার ৬৮৮টাকার মধ্যে ১ হাজার নোটই বেশী ছিল,তারপরও তাদের অনীহা, প্রতিকার পেতে ব্যবস্থাপকের কাছে গেলেও তিনিও একই সুরে সুর মেলান।

ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ী বিকাশ সাহা বলেন’ ব্যবসায়ীরা লেনদেনের ক্ষেত্রে খুচরা টাকা, পয়সা লেনদেন করবে এটাইতো স্বাভাবিক। সে ক্ষেত্রে ব্যাংক ২০ টাকা ১০ টাকার নোট নিতে না চাইলে ব্যবসায়ীর বিপাকে পরবে?

এ ব্যাপারে জানতে চাইলে ব্যাংক ব্যবস্থাপক মো.হুমায়ুন কবির জানান, ব্যাংক থেকে টাকা দেয়ার সময় কেউ খুচরা টাকা নিতে চায় না। তবে খুচরা টাকা লেনদেনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নিদের্শনা জানতে চাইলে, কাউন্টার ম্যানেজ করে চলার কথা বলছেন বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!