শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহার পর্যটক দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান পায়রা নদীর ব্লক নির্মাণে লবণাক্ত বালু, ঝুঁকিতে শত কোটি টাকার উন্নয়ন পটুয়াখালীতে বিশ্ব মান দিবস উদযাপন, খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস কলাপাড়ায় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মা দ ক সেবনের দায়ে কুয়াকাটা এক্সপ্রেসের দুই চালকের জেল কলাপাড়ার ইভান মাতুব্বর পেলেন শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবকের পুরস্কার কলাপাড়ায় লালুয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

আপন নিউজ অফিসঃ পেশাগত দায়ীত্ব পালন কালে ঢাকায় ২৮ অক্টোবর সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলার  প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধূরি সড়কে এ মানববন্ধন হয়। কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র আয়োজন এতে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন, প্রেসক্লাবের সদস্য মিলন কর্মকার (রাজু), রিপোটার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা,রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদউদ্দীন (বিপু), রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক ইমন আল আহসান,কালবেলা কুয়াকাটা প্রতিনিধি সাইদুর রহমান (সাইদ) প্রমুখ।

এসময় বক্তারা বলেন,রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র আর এর প্রতিনিধিত্ব করে সাংবাদিকরা। কিন্তু গত ২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়ীত্ব পালন কালে সাংবাদিকদের উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটছে আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিঘ্রই এ ঘটনায় জরিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!