কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ | আপন নিউজ

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ আমতলীতে ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেয়ায় মাদ্রাসা সুপারকে মা’রধ’র; থানায় অভিযোগ আমতলীর নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ
কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপন নিউজ অফিসঃ বিএনপি-জামায়তের ডাকা হরতাল ও অবরোধের প্রতিবাদে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ৩ টায় চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চাকামইয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর গাজী, যুগ্ন সম্পাদক নুরুল আলম তালুকদার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আমিন তালুকদার। সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকলীগের লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম আকন।

বক্তারা বলেন, বিএনপি-জামাত হরতাল ও অবরোধের নামে সাধারন মানুষের জানমালের কোন ধরনের ক্ষতি না করতে পারে সে জন্য চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীর ঐক্যবদ্ধ রয়েছে। কোথাও কোন অপ্রিতীকর পরিস্থিতির চেষ্টা চালালে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে এমন হুশিয়ার করে দেন।

এ সময় ইউনিয়ন শ্রমিক লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!