কলাপাড়ায় বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলাপাড়ায় বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর উদ্যোগে কলাপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে উপজেলা ভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয় শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ কক্ষে এ বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 ভাসা-২ প্রকল্পের সুইমসেফ: জীবনরক্ষায় সাঁতার কার্যক্রমের অধীনে সাঁতার প্রশিক্ষণ প্রাপ্ত ৬-১০ বছর বয়সী শিশুরা এতে অংশ নেয়। একই সাথে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আঁচল শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলায় ভাষা-২ প্রকল্পের অধীনে ১-৪ বছর বয়সী শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে পরিচালিত যত্ন কেন ভিত্তিক কার্যক্রম ‘অলি’ এর অন্তর্ভুক্ত শিশুরা এতে অংশ নেয়। রয়্যাল ন্যাশনাল সহায়তায় বরিশাল লাইফবোটস ইনস্টিটিউট (RNLI), যুক্তরাজ্য ও প্রিন্সেস শার্লিন অফ মোনাকো ফাউন্ডেশন এর আর্থিক শিশু বিভাগে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ২০১৬ সাল থেকে ‘ভাষা’ প্রকল্প বাস্তবায়ন করছে | সিআইপিআরবি। ২০২১ সাল থেকে প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের কাজ শুরু হয়। কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং ২টি পৌরসভায় “ভাষা-২ প্রকল্পের অধীনে ২৭৫টি আঁচল ও ৩১টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। পাশা পাশি প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান এবং পানিতে ডুবা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নানাবিধ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। চলতি বছর কলাপাড়া উপজেলার ৫হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে শিশুরা পর্যায়ক্রমে পুকুর বা গ্রাম ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। ছেলে ও মেয়েদের জন্য বয়স ভিত্তিক ২টি বিভাগে (৬ থেকে ৮ এবং ৯ থেকে ১০) সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী মোট ৩৬জন প্রতিযোগী উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

 বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা, চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মাষ্টার, মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম সেলিম। শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল।

 এ সময় উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ভিলেজ ইনজুরি প্রিভেনশন কমিটি’র সদস্যবৃন্দ, আঁচল মা এবং শিশুদের অভিভাবকসহ ভাসা প্রকল্পের কর্মীবৃন্দ। ভাসা এ প্রকল্পের ফিল্ড টিম ম্যানেজার তার বক্তব্যে ভাষা প্রকল্পের উল্লেখযোগ্য অর্জন সমূহ তুলে ধরেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!