মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
পটুয়াখালী-৪ আসনে তৃতীয় দিনে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭ জন

পটুয়াখালী-৪ আসনে তৃতীয় দিনে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭ জন

আপন নিউজ অফিসঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম আজ তৃতীয় দিনে ৭ জন সংগ্রহ করেছেন। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।

পটুয়াখালী-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী হলেন,

এ্যাড: শামীম আল সাইফুল সোহাগ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি,

মোঃ শফিকুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও ভাইস চেয়ারম্যান কলাপাড়া উপজেলা,

সৈয়দ মোঃ আখতারুজ্জামান কোক্কা, সভাপতি, কলাপাড়া মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড ও সাবেক সদস্য, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ,

সৈয়দ মশিউর রহমান শিমু, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক, কলাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগ,

ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দিন, বিশেষজ্ঞ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি,

গৌতম চন্দ্র হাওলাদার, সাবেক সহ-সভাপতি, কলাপাড়া উপজেলা ছাত্রলীগ,

মোহাম্মদ বাশেদ সিমন, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি।

এর আগে পটুয়াখালী-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন। এ নিয়ে মোট ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!