পটুয়াখালী -৪ জাসদ’র মশাল মার্কার মনোনয়ন পেলেন সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
পটুয়াখালী -৪ জাসদ’র মশাল মার্কার মনোনয়ন পেলেন সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু

পটুয়াখালী -৪ জাসদ’র মশাল মার্কার মনোনয়ন পেলেন সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু

কলাপাড়া প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র মশাল মার্কার মনোনয়ন পেলেন কলাপাড়া উপজেলা শাখা জাসদ সভাপতি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে ২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন বোর্ডের সাক্ষাত শেষে ১১৪ পটুয়াখালী-৪ জাসদ”র মনোনয়ন বিশ্বাস শিহাব পারভেজ মিঠু চুড়ান্ত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় সভাপতি জনতার নেতা সাংসদ হাসানুল হক ইনু ভাই ও সাধারণ সম্পাদক সাংসদ শিরিন আখতার সহ মনোনয়ন বোর্ড চুড়ান্ত মনোনয়ন পত্র প্রদান করেন সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু কে।

দেশ রক্ষার যুদ্ধে আগুন সন্ত্রাসী অপশক্তি কে প্রতিহত করতে সাংবিধানিক সংকট উত্তরনে যথাসময়ে  নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী জাসদ’র মশাল মার্কার প্রার্থী হয়েছি।

১১৪ পটুয়াখালী -৪ (কলাপাড়া /রাঙাবালী /মহিপুর /কুয়াকাটা)’র সকল পেশাজীবী শ্রমজীবী মানুষের ভালোবাসায় সিক্ত হতে ৩০ নভেম্বর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিবেন সাংবাদিক মিঠু।

কলাপাড়া উপজেলা শাখা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সম্পাদক উত্তম দাস বলেন, পটুয়াখালী-৪ জাসদের মশাল মার্কার মনোনয়ন চুড়ান্ত হয়েছে, কলাপাড়া উপজেলা জাসদ সভাপতি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন, আগুন সন্ত্রাসী দেশ বিরোধী অপতৎপরতা কারী দের বিরুদ্ধে সতর্ক সোচ্চার থাকার আহবান জানিয়ে মুক্তি যুদ্ধের চেতনা লালন কারী সকলের ঐক্যবদ্ধ সোচ্চার থেকে ০৭ জানুয়ারী সারাদিন মশাল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!