কলাপাড়ায় দরিদ্র কৃষকদের লবন সহিষ্ণু ফসলেন বীজ, সার ও কীটনাশক বিতরণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় দরিদ্র কৃষকদের লবন সহিষ্ণু ফসলেন বীজ, সার ও কীটনাশক বিতরণ

কলাপাড়ায় দরিদ্র কৃষকদের লবন সহিষ্ণু ফসলেন বীজ, সার ও কীটনাশক বিতরণ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দরিদ্র কৃষকদের লবন সহিষ্ণু ফসলেন বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের পরিবর্তন প্রকল্পের মাধ্যমে ২০ জন কৃষকে ভূট্টা এবং ১০ জন কৃষকে সূর্যমূখীর বীজ সার ও কীটনাশক বিতরণ করা হয়।

জলবায়ু পরিবর্তনের ফলে সমূদ্রের পানি বৃদ্ধি পায় এ কারনে লবন পানি কৃষি জমিতে প্রবেশ করে। লবনের কারনে অনেক জমি চাষের অযোগ্য হয়ে পরে। ঐ সকল জমিতে লবন সহিষ্ণু জাতের ফসল ভূট্টা এবং সূর্যমূখী আবাদের লক্ষে উপজেলার নীলগঞ্জ, মহিপুর, লতাচাপলী ও বালিয়াতলী ইউনিয়নের পিছিয়ে পরা অতি দরিদ্র কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ন কবির।

বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোগ্রাম ম্যানেজার সিলভেস্টার মিখায়েল মধু। এছাড়াও ওয়ার্ল্ড কনসার্নের পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার রেজিনা জয়ধর, প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস, মাহামুদা, সীমা রোজারিও, উজ্জল গাঠিয়া, মনিটরিং অফিসার বিধান বিশ্বাস ফিল্ড অফিসার ডনি মল্লিক এবং পরিমল বৈদ্য প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!