মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় এক রাতে ৯ দোকানে চুরি; ব্যাবসায়ীদের জরুরি সভা

কলাপাড়ায় এক রাতে ৯ দোকানে চুরি; ব্যাবসায়ীদের জরুরি সভা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় এক রাতে ৯ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে পৌর শহরের সদর রোড এবং নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এক সংগে ৯ দোকান  চুরির ঘটনায় নতুন বাজার কাপুড়িয়া পট্টি সড়কে জরুরী সভা করেছে কলাপাড়া বাজার ব্যাবসায়ী সমিতি। এ সভায় উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক চেয়ারম্যান মো.কেরামত হাওলাদার সহ পৌর শহরের ব্যাবসায়ী বৃন্দ।

এতে সভাপতিত্ব করেন বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলাম, সহ সভাপতি মোঃ শাহআলম, সিনিয়র সহসভাপতি বিল্লাল খান কাবুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমন, যুগ্ন সম্পাদক মো: রেহান উদ্দিন (রেহান), ব্যবসায়ী শাহজাহান পললান, বিকাশ সাহা প্রমুখ।

ব্যাবসায়ীদের দেয়া তথ্য মতে সদর রোডস্থ কাজী ড্রাগ,নান্নু ট্রেডার্স এবং নতুন বাজারের সুবর্ণা বস্ত্রালয়,নুর বস্ত্রালয়, তাহিরা ফ্যাশন,শাহী গার্মেন্টস, বাদশা লাইব্রেরী,শাহা কেবিন ও নরেন্দ্র শাহার মুদি দোকান। মোট ৯টি দোকান থেকে কি পরিমান নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমদ জানান,ঘটনাস্থল পরিদর্শন করেছি সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোর চক্রকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!