কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৭ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের মোড়ালিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাড্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারি মোজাহার উদ্দিন কলেজ মাঠে শেষ হয়। সেখানে কলাপাড়া থানা পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব, সাবেক এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান ও প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, জাতিয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গনমাধ্যম কর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!