কলাপাড়ায় ছয়জন নারী উদ্যোক্তাদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত সেলাই মেশিন বিতরণ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ছয়জন নারী উদ্যোক্তাদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত সেলাই মেশিন বিতরণ

কলাপাড়ায় ছয়জন নারী উদ্যোক্তাদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত সেলাই মেশিন বিতরণ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্রান্তজন উপজেলা সভা কক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের ছয় জন নারী উদ্যোক্তাদের মাঝে জীবিকা উন্নয়নের লক্ষ্যে সৌর বিদ্যুৎ চালিত সেলাই মেশিন বিতরণ করছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন তুলে দিয়েছেন। একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় প্রান্তজন এর বাস্তবায়নে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্পের ফেইজ-২ এর আওতায় সৌর বিদ্যুৎ চালিত এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জেয়াদুল কবির, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাদা পারভেজ টিনু মৃধা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল হক এবং প্রান্তজন এর নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা প্রমূখ।

বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জীবিকা উন্নয়নের লক্ষ্যে ধানখালী ইউনিয়নের নারী উদ্যোক্তা মাহমুদা, শাহিদা, মোসাঃ সুখী বেগম, সোমা, রুজিনা এবং আসমা সেলাই মেশিন পেয়েছেন।

সেলাই মেশিনগুলো সৌর শক্তির মাধ্যমে চালানো জন্য সাথে একটি সোলার প্যানেল, ব্যাটারী, ইনভার্টার এবং মোটর দেওয়া হয়েছে। ফলে মেশিনগুলো চালাতে বাহির থেকে কোন বিদ্যুৎ প্রয়োজন হবে না। দিনের বেলায় সৌর শক্তির মাধ্যমে চলবে পাশাপাশি রাতের বেলায় ৬ ঘন্টা ব্যাটারীর মাধ্যমে চলতে পারবে। এছাড়াও মোটর ছাড়া যত সময় প্রয়োজন চালাতে পারবে। প্রান্তজন একটি অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। নারীর ক্ষমতায়ন, যুবদের উন্নয়ন ও ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগণের মৌলিক ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রান্তজন দীর্ঘদিন ধরে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তজন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দুর্যোগ ও জলবায়ুর প্রভাব মোকাবেলা করার সক্ষমতা অর্জন এবং স্থায়িত্বশীল জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম করে থাকে।

বর্তমানে একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় কলাপাড়া উপজেলার টিয়াখালী, ধানখালী, চম্পাপুর এবং লালুয়া ইউনিয়নে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা ফেইজ-২” প্রকল্প বাস্তবায়ন করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!