মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় এমপি প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কলাপাড়ায় এমপি প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আপন নিউজ অফিসঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক বিধি প্রতিপালন বিষয়ে পটুয়াখালী-৪ আসনের প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

এমপি প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান, স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মোঃ মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আ. মন্নান।

এছাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কোশিক আহমেদ, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী আহম্মেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!