নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রার্থী’র বড় ভাইকে জরিমানা | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রার্থী’র বড় ভাইকে জরিমানা

নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রার্থী’র বড় ভাইকে জরিমানা

মো.নাহিদুল হকঃ নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের দায়ে পটুয়াখালী-৪ আসনে নৌকা মার্কার প্রার্থী’র বড় ভাই ইঞ্জি: মো. তৌহিদুর রহমানকে ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেল ৪ টা ১৫ মিনিটের সময় রাঙ্গাবালী উপজেলা পরিষদের সামনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ এ জড়িমানা করেন। হেলিকপ্টার যোগে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেয়ায় তার বিরুদ্ধে এ জড়িমানা ধার্য করা হয়। এরআগে গত মঙ্গলবার আনুমানিক দুপুর ১ টার সময় তিনি হেলিকপ্টার যোগে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাড মাঠে অবতরণ করে। পরে তিনি নৌকা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থীর পক্ষে জনসভায় বক্তব্য প্রদানসহ নির্বাচনি প্রচারনায় অংশ গ্রহন করেন। এসময় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(গ) ধারার বিধান লঙ্গনের দায়ে তাকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

এবিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ সত্যতা স্বীকার করে বলেন, তিনি হেলিকপ্টার যোগে নৌকা মার্কার প্রচার প্রচারণায় অংশগ্রহন করায় নির্বাচনী আচরন বিধি লঙ্গনের দায়ে এ জড়িমানা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!