জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলায় সমূদ্র সৈকতে পরিচ্ছনতা কার্যক্রম | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলায় সমূদ্র সৈকতে পরিচ্ছনতা কার্যক্রম

জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলায় সমূদ্র সৈকতে পরিচ্ছনতা কার্যক্রম

আপন নিউজ অফিসঃ জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করনসহ সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে শতাধিক তরুন ও তরুনীরা শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় কুয়াকাটা সমূদ্র সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। এডুকোর কারিগড়ি সহযোগিতায় এনএসএস(নজরুল স্মৃতি সংসদ) এমপাওয়ার প্রকল্পের আওতায় তরুনদের সংগঠিত করে এ কর্মসূচীর আয়োজন করে।

কুয়াকাটা সমুদ্র সৈকতকে একটি পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্রে পরিনত করার শ্লোগান নিয়ে শতাধিক তরুন-তরুনী  নিজস্ব ব্যবস্থাপনায় শনিবার সকাল ১১ টায়  দিনব্যাপী এক পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের আয়োজন করে।

ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কুয়াকাটা সমুদ্র সৈকতের ট্যুরিস্ট পুলিশ সুপার মো. হাসনাইন।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব, সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ বিভিন্ন গনমাধ্যম কর্মীও এনএসএস এর কর্মকর্তা বৃন্দ। সৈকতে বেড়াতে আসা মানুষকে সচেতন করার জন্য অন্য কর্মসূচির মধ্যে ছিলো মানববন্ধন, সমুদ্র সৈকতে পরে থাকা প্লাস্টিক ও পলিথিনজাতীয় ময়লা-আবর্জনা পরিস্কার করা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য এনএসএস সংগঠিত ৬শ’ তরুন তরুনীরা কাজ করছে। তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্ত দান, বৃক্ষ রোপন, প্লাস্টিক-পলিথিন ব্যবহারের মাত্রা কমিয়ে আনা, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার, ডেঙ্গুর প্রকোপ রোধসহ নানামুখী সামাজিক ইস্যুতে কাজ করার পাশাপাশি নতুন বছরের কর্মপরিকল্পনাও তৈরী করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!