বাবার শখ পুরণ করতে হেলিকপ্টারে উড়ে নববধূকে নিয়ে কুয়াকাটায় বাড়িতে ফিরলেন তৌফিকুল ইসলাম | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
বাবার শখ পুরণ করতে হেলিকপ্টারে উড়ে নববধূকে নিয়ে কুয়াকাটায় বাড়িতে ফিরলেন তৌফিকুল ইসলাম

বাবার শখ পুরণ করতে হেলিকপ্টারে উড়ে নববধূকে নিয়ে কুয়াকাটায় বাড়িতে ফিরলেন তৌফিকুল ইসলাম

মেজবাহউদ্দিন মাননুঃ হেলিকপ্টারে উড়ে নববধূকে নিয়ে বাড়িতে পৌছে বাবার স্বপ্ন পুরণ করলেন কুয়াকাটার যুবক তৌফিকুল ইসলাম রনি। শনিবার বেলা দুইটায় তৌফিকুল ইসলাম নববধূকে নিয়ে কুয়াকাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বাড়ির কাছেই হেলিকপ্টারযোগে নামলেন। আর অ্যান্ড আর এভিয়েশনের একটি হেলিকপ্টারে নব দম্পতি কুয়াকাটায় পৌছান। বর তৌফিকুল ইসলাম ও নববধূ নিলিমা আরফিন নৌমি ডাক্তারি বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। এখন উভয় ইন্টার্ণশিপ করছেন। কুয়াকাটায় মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন এ নবদম্পতি।

কুয়াকাটার আবাসিক হোটেল রণির মালিক মানিক মিয়ার ছেলে তৌফিকুল ইসলাম রনি জানান, তার বাবার শখ ছিল ছেলে ডাক্তার হবে। ছেলে বউ ডাক্তার হবে। এসব স্বপ্নের পাশাপাশি হেলিকপ্টারে বউ বাড়িতে নিয়ে আসবেন। এসব স্বপ্ন্ পুরণেই তার এমন উদ্যোগ। এসময় স্থানীয় লোকজনসহ স্বজনরা নবদম্পতিকে বরণ করতে ভিড় করেন।

জানা গেছে, শরীয়তপুরের ব্যাংক কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের মেয়ে নিলিমা আরফিনের সঙ্গে শুক্রবার তৌফিকুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। নবদম্পতি একটি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে লেখাপড়া সম্পন্ন করেছেন। হেলিকপ্টার ভাড়া বাবদ এক লাখ আশি হাজার টাকা ব্যয় হওয়ার কথা জানালেন তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!