কলাপাড়ায় বাবা-ছেলেকে এলোপাথাড়ি পিটিয়ে জখম | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় বাবা-ছেলেকে এলোপাথাড়ি পিটিয়ে জখম

কলাপাড়ায় বাবা-ছেলেকে এলোপাথাড়ি পিটিয়ে জখম

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বাবা-ছেলেকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্বডালবুগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় মো.বাছেদ ঘরামী (৭০) এবং তার ছেলে মো.মিজানুর ঘরামী (৩৭) কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে বাছেদ ঘরামীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

আহত মো.মিজানুর ঘরামী জানান, ডালবুগঞ্জ এলাকায় তাদের পৈত্রিক জমি রয়েছে, যা দীর্ঘ ৫০/৬০ বছর ধরে আমরা ভোগ দখল করে আসছি। প্রতিবেশী সোহরাফ হোসেন গং’রা  জোর পূর্বক জমি দখল করতে একাধিকবার আমাদের উপর হামলা, নির্যাতন, অত্যাচার চালিয়ে আসছে। সোমবার পূর্বপরিকল্পিত ভাবে আমার এবং আমার বাবাকে হত্যার উদ্দেশে্  লাঠি সোটা নিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। এ ঘটনার সাথে বারেক হাওলাদার, রহিম গাজি, খলিল গাজি, শাহা গাজি, রাব্বি মৃধা জড়িত ছিল বলে তিনি উল্লেখ করেন।

তবে বক্তব্য নিতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!