মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হবে পরিচ্ছন্ন ও দুর্ণীতিমুক্ত: প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হবে পরিচ্ছন্ন ও দুর্ণীতিমুক্ত: প্রতিমন্ত্রী

আপন নিউজ অফিসঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ। আগামী দিনে বাংলাদেশকে তিনি আরও উন্নত দেশে পরিণত করতে চান। এ জন্য তিনি একটি স্মার্ট মন্ত্রী সভা গঠন করেছেন। আর সে মন্ত্রীসভায় আমাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেছেন। এতে আমি নই, কলাপাড়া-রাঙ্গাবালী ও কুয়াকাটার মানুষ সম্মানিত হয়েছে। আমি দেখিয়ে দিতে চাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হবে একটি পরিচ্ছন্ন ও দুর্ণীতিমুক্ত মন্ত্রণালয়।

নিজ নির্বাচনী আসন কলাপাড়ায় শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে পৌর শহরের শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রীর সহধর্মিনী ও আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কুমার নন্দী, সহ-সভাপতি ড. শহীদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

সঞ্চালনা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইদুর রহমান সাঈদ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!