কলাপাড়ায় শহীদ আলাউদ্দিনের ৫৫ তম স্মরন সভা | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কলাপাড়ায় শহীদ আলাউদ্দিনের ৫৫ তম স্মরন সভা

কলাপাড়ায় শহীদ আলাউদ্দিনের ৫৫ তম স্মরন সভা

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় শহীদ আলাউদ্দিনের ৫৫ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ কলাপাড়ার উদ্যেগে হাজীপুর মসজিদ মার্কেট মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।  সংগঠনের সভাপতি শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ বরিশাল জেলার সভাপতি ও ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খান আলতাফ হোসেন ভুলু, বাংলাদেশ ওয়াকার্স পার্টি বরিশাল জেলার সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বরিশালের বিশিষ্ট লেখক ও কবি মো. মোস্তাফিজুর রহমান, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, নীলগঞ্জ  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বাবুল মিয়া, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মজিদ মিয়া, শহীদ আলাউদ্দিনের ভাই আবুল কালাম, প্রকৌশলী মো.ইয়াকুব আলী, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের যুগ্নসম্পাদক তায়েব মাঈনুদ্দিন তোহা সহ প্রমূখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কমরেড নাসির তালুকদার।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ২৮ জানুয়ারি বরিশাল এ,কে স্কুলের নবম শ্রেনিতে পড়াশোনা অবস্থায় আইয়ুব বিরোধী মিছিলে অংশ গ্রহন করতে গিয়ে ই,পি, আর, এর গুলিতে মৃত্যুবরন করেন শহীদ আলাউদ্দিন। তাঁর বাড়ি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!