কলাপাড়ায় কৃষক কে পিটিয়ে জখম | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কলাপাড়ায় কৃষক কে পিটিয়ে জখম

কলাপাড়ায় কৃষক কে পিটিয়ে জখম

নাহিদুল হকঃ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনোতষ (৪৫) নামে এক কৃষক কে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের পুরান মহিপুর গ্রামে খালের মাছ ধরায় বাধাদিতে গেলে এমন ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনার জন্য একই এলাকার উত্তম, দিলিপ, সঞ্জয়, সঞ্জীব, মিলন, দিপক হাওলাদারকে দায়ী করে আহত মনোতষ জানান, আমাকে যারা মেরে আহত করেছে তাদের মধ্যে মিলন হালাদার উল্টো হাসপাতালে এসে ভর্তি হয়েছে।

স্থানীয় বাসিন্দা সন্তোষ মিস্তিরি জানান, প্রায় ৮/৯ জনের দল এসে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এক পর্যায় মনোতোষের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।

অপর বাসিন্দা অসিত খরাতী জানান,এ ঘটনার নেতৃত্বকারী উত্তম হালদার একজন দুষ্ট প্রকৃতির লোক। সে সব সময় সমাজের মধ্যে দ্বন্ধবাধীয়ে রাখে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

এবিষয়ে প্রতিপক্ষ উত্তম হাওলাদার ঘটনা কে অস্বীকার করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি রয়েছে।

মহিপুর থানার ওসি মো.আনোয়ার হোসেন তালুকদার বলেন, মাছ ধরা নিয়ে একটি দ্বন্ধের ঘটনা শুনেছি। তবে কোন পক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!