কলাপাড়ায় যুগান্তর পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কলাপাড়ায় যুগান্তর পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলাপাড়ায় যুগান্তর পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এস এম আলমগীর হোসেনঃ দৈনিক যুগান্তর’র পঁচিশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কলাপাড়ায় যুগান্তরের প্রতিবার্ষিকী পালিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর কলাপাড়া উপজেলা প্রতিনিধি অমল মুখার্জী’র সভাপতিত্বে সাংবাদিক মিলন কর্মকার রাজু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, প্রতিষ্ঠাতা কালীন সদস্য ও সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক শামসুল আলম।

অন্যন্যেও মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোহসীন পারভেজ, প্রতিষ্ঠাতা কালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সদস্য মো: এনামূল হক, এ্যাড. গোফরান পলাশ, দেবদাস মুখার্জি, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, দৈনিক যায়যায়দিন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি ও আপন নিউজ’র উপদেষ্টা সম্পাদক চঞ্চল সাহা, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাসেল মোল্লা ও স্বজন সমাবেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি ঢালী রুহুল আমিন অভি প্রমূখ।

যুগান্তর কলাপাড়া উপজেলা প্রতিনিধি অমল মুখার্জী তিনি তার বক্তব্যের শুরুতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা দেশের বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা প্রায়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কমনা কওে বলেন, আজ আমাদের অভিভাবক প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বেঁচে নেই। কিন্তু তিনি তার কর্মের মাধ্যমে আমাদেও মাঝে তথা দেশ বাসীর মঝে বেঁচে রয়েছেন। তার মতো একজন সুদক্ষ অভিভাবকের কারনে আজ যুগান্তর সবার কাছে সমাদৃত। আলোচনা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রায়াত নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে কেক কাটেন অতিথিরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!