মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনিতে ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সরকারের দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে শুক্রবার সকাল ৯ টায় কলোনীর মসজিদ মাঠে কম্বল বিতরণ করা হয়।

 এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের   যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম, সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুল খান, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা যুবলীগ নেতা ও প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসাঃ সালমা কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

এ সময় প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু কলোনিতে পাকা রাস্তা এবং পানি সমস্যার কারণে নলকূপ বসানোর নির্দেশ দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!