সন্ত্রাস, দুর্নীতি, ভূমি দখল ও শালিস বানিজ্য মুক্ত এটা আমার নির্বাচনী ওয়াদা ছিল-ত্রাণ প্রতিমন্ত্রী | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
সন্ত্রাস, দুর্নীতি, ভূমি দখল ও শালিস বানিজ্য মুক্ত এটা আমার নির্বাচনী ওয়াদা ছিল-ত্রাণ প্রতিমন্ত্রী

সন্ত্রাস, দুর্নীতি, ভূমি দখল ও শালিস বানিজ্য মুক্ত এটা আমার নির্বাচনী ওয়াদা ছিল-ত্রাণ প্রতিমন্ত্রী

আপন নিউজ অফিসঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি বলেছেন, দল আছে বলেই আমরা আজ এমপি, প্রতিমন্ত্রী, চেয়ারম্যান হয়েছি। তাই দলের প্রতি সকলকে আনুগত্য থাকতে হবে। দল সবার আগে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, যারা জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন এজন্য নৌকায় ভোট দিয়েছে। তাই সন্ত্রাস চাঁদাবাজ ও সহিংসতা প্রতিরোধে আপনাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, দুর্নীতি, ভূমি দখল ও শালিস বানিজ্য মুক্ত কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর ও কুয়াকাটা গঠন করবো এটা আমার নির্বাচনী ওয়াদা ছিল।

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ তৈয়বুর রহমান’র সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুব আকন, পৌর প্যানেল মেয়র মোঃ মনির শরীফ, পৌর কাউন্সিলর আবুল হোসেন ফরাজী, কাউন্সিলর মোঃ মজিবর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দ নাসির, উপজেলা সহসভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মন্ঞ্জুরুল আলম, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!