মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় নানা আয়োজনে মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপন

কলাপাড়ায় নানা আয়োজনে মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপন

মোয়াজ্জেম হোসেনঃ কলাপাড়ায় নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্দির ও বিদ্যালয়গুলোতে ভীড় করে শিক্ষার্থীসহ সব বয়সী সনাতনীরা। আলপনা একে সাঁজানো হয় বিদ্যালয় প্রাঙ্গন। এসময় শাক ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। দেবীর পায়ে অর্পন করা হয় পূষ্পাঞ্জলি, বই-খাতা ও বাদ্যযন্ত্র। শেষে মন্ডপগুলোতে শিশুদের হাতে খড়ি, আলোচনা সভা ও প্রসাদ বিতরন করা হয়। এছাড়া দেবীর সামনে হাতে খড়ি দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করেছেন অনেকেই। তবে কিছু কিছু পূজা মন্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এছাড়া হিন্দুধর্মালম্বীদের ঘরে ঘরেও উদযাপন হচ্ছে বিদ্যা ও শিল্পকলার এ দেবীর পূজা। জ্ঞানের ভান্ডারে ভরে উঠবে দেশ, দূর হবে সব অশুভ শক্তি এমন প্রত্যাশা করেন হিন্দু ধর্মালম্বীরা।

নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী অর্পিতা মিত্র জানান, দেবীর পায়ে অঞ্জলি নিয়েছি। কামনা করছি দেবী আমাদের বিদ্যাজ্ঞান আরো বাড়িয়ে দিবেন।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, শিক্ষার্থীরা সকাল থেকেই বিদ্যালয়ে উপস্থিত হয়ে স্বরস্বতি মায়ের অনুগ্রহ পেতে পূজার আনুষ্ঠানিকতার শেষ করেছে। এছাড়া গতকাল থেকেই আলপনা একে বিদ্যালয় প্রাঙ্গণ তারা সাজিয়েছেন।

খেপুপাড়া শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাঠ মন্দিরের সাধারণ সম্পাদক দেবদাস মুখার্জী জানান, সকালে বিদ্যার্থীরা উপবাস থেকে অঞ্জলি নিয়েছেন। এর আগে শাক ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। দেবীর পায়ে অর্পন করা হয় পূষ্পাঞ্জলি, বই-খাতা ও বাদ্যযন্ত্র।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান,পূজা মন্ডগুলোতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!