কলাপাড়ায় চাঁদার দাবিতে নৈশ প্রহরীকে পি টি য়ে জ খ ম | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কলাপাড়ায় চাঁদার দাবিতে নৈশ প্রহরীকে পি টি য়ে জ খ ম

কলাপাড়ায় চাঁদার দাবিতে নৈশ প্রহরীকে পি টি য়ে জ খ ম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ওয়েস্টার্ন কোম্পানির নৈশ প্রহরী শাহাদাৎ হোসেনকে আটকে রেখে ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। তার কলিক দিনেশসহ তাদের উদ্ধার করতে যাওয়া আরও চার প্রহরীকে বেধরক পিটিয়ে গুরুত্বর জখম করেছে। গত বুধবার সন্ধায় উপজেলার ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঐ রাতে শাহাদাৎ কে ডেকে নিয়ে আটকে রেখে শুক্রবার (১৬.০২.২০২৪) তারিখ সকালে ধানখালী একটা বিলের মধ্যে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নাজমুল মৃধা, শওকত, বেল্লালসহ ১০/১২ জন কে দায়ী করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শাহাদাৎ হোসেন জানান, কাজের সাইডে তেল কম হয়, এই তেল গুলো নাজমুল ও শওকতসহ আরো অনেকে চুরি করে। এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধায় বাহিরে গেলে তাকে ডেকে নিয়ে যায় শওকত ও জাকার। বিলের মধ্যে নিয়ে অত্যাচার শুরু করে। তার কলিক দিনেসকে ফোন করে নিলে তাকেও নির্যাতন করে আটকে রাখে। বাচাতে নৈশ প্রহরী রাকিব, মনির, লিমন, মফিজুল গেলে তাদেরকেও মেরে আহত করে এবং মফিজুলের মটরসাইকেল আটকে রাখে। পরে সবাইকে ছেরে দিলেও শাহাদাৎকে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালায়। খালি রেপ ও স্টাম্পে স্বাক্ষর রেখে শুক্রবার সকালে ফেলে রেখে যায় ধানখালীর এক বিলে এমনটাই জানিয়েছেন তিনি সাংবাদিকদের কাছে।

অভিযুক্ত জাকার বলেন, তারা আমাদের কোম্পানিতে নৈশ প্রহরীর চাকুরি করে। তেল চুরি করা অবস্থায় তাদের ধরে জিঞ্জাসাবাদ করলে আমাদের উপর হামলা করে। আমাদেরকে হয়রানি করার জন্য শাহাদাৎকে সাহাবুদ্দিন হাওলাদারের বাড়িতে আটকে রাখা হয়েছে। স্টাম্প, রেফ, মটরসাইকেল কিছুই রাখা হয়নি বলে তিনি জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যন শাহাজাদা পারভেজ টিনু মৃধা বলেন, দুই থেকে তিনশত লোক এসে ঘটনাটি আমাকে জানিয়েছে। প্রকৃত দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, এ বিষয় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!