কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

হাফিজুর রহমান আকাশঃ স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার – এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ দরবার হলে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমদ, পৌর প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের প্রচলন করেছেন। প্রধানমন্ত্রীর প্রবর্তিত আমার গ্রাম আমার শহর কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শহর ও গ্রামের ব্যবধান আর নেই। অবকাঠামো উন্নয়ন এবং সেবার পরিধি বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনপদে এখন অর্থনৈতিক কর্মকান্ডে গতি সঞ্চার হয়েছে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!