মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় ইউপি সদস্যর উপর হামলা; হাসপাতালে ভর্তি

কলাপাড়ায় ইউপি সদস্যর উপর হামলা; হাসপাতালে ভর্তি

মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদের সদস্য মো.জাকির হোসেন দুলালকে মেরে গুরুত্বর আহত করা হয়েছে। তিান উপজেলার মহিপুর থানার ও সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মহিপুর বাজারের চৌরাস্তা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত দুলাল মেম্বার মাহবুবুর রহমান শাওন এবং জাকির তালুকদারসহ ৪/৫ জনকে দায়ী করেছেন।

আহত দুলাল মেম্বার বলেন, মহিপুর বাসা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে মহিপুর চৌরাস্তায় আসলে। শাওনের নেতৃত্বে জাকিরসহ ৪/৫ জনের সন্ত্রাসী বাহিনী দেশীও অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। তিনি আরও বলেন, তাদের বাড়ির মসজিদে নামাজ আদায়ে মুসুল্লি বেশি হওয়ায় এবং তার জনসমর্থনে ইর্সান্নিত হয়ে তার উপর হামলা চালিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত মাহবুবুর রহমান শাওন বলেন, মারপিটের কোন ঘটনা ঘটেনি, কথা কাটাকাটির সময় জাকির মেম্বার মাটিতে পরে গিয়ে মাথায় আঘাত পেয়েছে।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!