কলাপাড়ায় ভূমি জালিয়াতি ও অধিগ্রহণের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়ায় ভূমি জালিয়াতি ও অধিগ্রহণের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় ভূমি জালিয়াতি ও অধিগ্রহণের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

আপন নিউজ অফিসঃ ১৯৮০ সালে দেড় একর জমি বন্দোবস্ত পেয়ে গোলাম মোস্তফা ১৯৮৬ সালেই ৯৯ শতক জমি বিক্রি করে দেন। পরবর্তীতে তথ্য গোপন করে ২০০৪ সালে আবার দেড় একর জমি বিক্রি করেন। দেড় একর জমির মালিক হয়ে বিক্রি করেন দুই একর ৪৯ শতক। লালুয়ার বানাতিপাড়া গ্রামের গোলাম মোস্তফার বিরুদ্ধে এমন তথ্য ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনে বের হয়েছে। শুধু তাই নয় গোলাম মোস্তফা তার ভাই এরফান তালুকদার ঠিকানা পরিবর্তন করে পুনরায় ২০১৬ সালে আবারও দেড় একর খাস জমি বন্দোবস্ত নেন। যার অধিকাংশ খাল শ্রেণির। এ জমি আবার পায়রা বন্দর কর্তৃপক্ষ অধিগ্রহণ করলে জমির ক্ষতিপুরণ ও অবকাঠামোর মূল্য বাবদ বিভিন্ন নামে ৬৩ লাখ ২২ হাজার টাকা উত্তোলন করেন। এভাবে জালিয়াতি কর্মকান্ডের অভিযোগের প্রেক্ষিতে আইনি প্রতিকার চেয়ে বানাতিবাজারের বাসীন্দা হেমায়েত উদ্দিন হিরন কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার বেলা ১১টায় তিনি লিখিত বক্তব্যে বলেন, গোলাম মোস্তফা ও এরফান আলী দুই ভাই এমনসব অপকর্ম করে আসছে। যাতে সরকারের কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এমনকি পুনর্বাসন পল্লীর ঘরও বরাদ্দ নিয়েছে। তিনি কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দিয়েছেন। যার প্রেক্ষিতে লালুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা লিখিত প্রতিবেদন দিয়েছেন। ওই প্রতিবেদনে জালিয়াতি ও ভূমি দস্যুতার এমনসব তথ্য উঠে এসেছে। হিরন এমনসব ঘটনাকে জালিয়াতি দাবি করে আইনি প্রতিকার চেয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!