ধসে প্রাণহানির শঙ্কা; কলাপাড়ায় চরম ঝুঁকিপুর্ণ আয়রণ ব্রিজে যান চলাচল | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
ধসে প্রাণহানির শঙ্কা; কলাপাড়ায় চরম ঝুঁকিপুর্ণ আয়রণ ব্রিজে যান চলাচল

ধসে প্রাণহানির শঙ্কা; কলাপাড়ায় চরম ঝুঁকিপুর্ণ আয়রণ ব্রিজে যান চলাচল

মেজবাহউদ্দিন মাননুঃ যে কোন সময় ধসে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার প্রবল শঙ্কা রয়েছে। তারপরও আয়রণ ব্রিজটির ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে যাত্রীবাহী অটো, টমটম ও ভাড়াটে মোটরসাইকেল চলাচল করছে। উপজেলার লতাচাপলী ইউনিয়নের ল²ীর খালের ওপর বহু আগে নির্মিত আয়রণ ব্রিজটির এমন বেহাল দশা। ব্রিজটি পেরিয়ে তাহেরপুর গ্রাম থেকে আজিমপুর গ্রামে পার হয়ে বিভিন্ন পথে প্রতিদিন শত শত মানুষ চলাচল করছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আয়রণ স্ট্রাকচারের ওপরের ঢালাই ভেঙ্গে দুই পাড় দিয়ে পড়ে গেছে। শুধু রডের স্ট্রাকচার মৃত মানুষের কঙ্কালের মতো পড়ে আছে। তার উপরে তক্তা দিয়ে জোড়াতালি দিয়ে কোনমতে যানবাহন চরম ঝুঁকিতে চলাচল করছে। ব্রিজটির আয়রনের অধিকাংশ স্ট্রাকচার জং ধরে ভেঙ্গে গেছে। খুটিগুলোর ক্রস এঙ্গেল নেই। লম্বালম্বি বীমও নেই কয়েকটা। এক কথায় এই ব্রিজটিতে যান চলাচলের উপযোগিতা অনেক আগেই নেই। পরিত্যাক্ত ঘোষণা না করায় চালকরা জীবনের চরম ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করছে। টমটম চালক ইব্রাহীম জানালেন, তিনি এবারে কোনমতে পার হয়েছেন। যাত্রী নামিয়ে পার হওয়াও ছিল চরম ঝুঁকির। আর এই পথে মিশ্রিপাড়ায় যাবেন না বলে জানালেন ইব্রাহীম।

লতাচাপলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা জানান, অন্তত দুই যুগ আগে এলজিইডি কর্তৃপক্ষ ওই আয়রণ ব্রিজটি নির্মাণ করেছে। এখন জরাজীর্ণ। এটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি। তবে ওখানে একটি গার্ডার ব্রিজ করার দাবি তার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদেকুর রহমান জানান, আপাতত ওই জায়গায় নতুন কোন ব্রিজ করার পরিকল্পনা নেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!