কলাপাড়ায় ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে দুদকের জিজ্ঞাসাবাদ শেষ, শীঘ্রই অভিযোগপত্র | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়ায় ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে দুদকের জিজ্ঞাসাবাদ শেষ, শীঘ্রই অভিযোগপত্র

কলাপাড়ায় ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে দুদকের জিজ্ঞাসাবাদ শেষ, শীঘ্রই অভিযোগপত্র

বিশেষ প্রতিবেদকঃ মুজিব শতবর্ষে আশ্রয়ন-২ প্রকল্পে দুস্থদের জন্য ঘর সহ ২ শতাংশ খাস জমি বন্দোবস্তের আড়ালে ৪২ প্রভাবশালী বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডের মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা দুদক, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী’র উপ-পরিচালক মামুনুর রশিদ চৌধুরী ও উপ-সহকারী পরিচালক আবদুল লতিফ হাওলাদার ইতোমধ্যে অভিযুক্ত কলাপাড়ার সাবেক ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, ভূমি অফিস সার্ভেয়ার মো: হুমায়ুন কবির, সাব রেজিষ্ট্রার রেহেনা পারভিন সহ সাব রেজিষ্ট্রী অফিসের কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শেষ করেছে। ৩রা, ৪ঠা মার্চ ৪২ প্রভাবশালী খাস জমি দলিল গ্রহীতাদের সমন্বিত জেলা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষ করবে দুদক। এরপর অভিযুক্তদের প্রকাশ্য আদালতে বিচারের জন্য শীঘ্রই আদালতে অভিযোগ পত্র দাখিল করবে দুদক।

এর আগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী’র সহকারী পরিচালক মো: জাভেদ হাবিব বাদী হয়ে সার্ভেয়ার মো: হুমায়ুন কবিরকে প্রধান আসামী করে অজ্ঞাতানামা আসামীদের নামে ১৬ আগষ্ট বিকেলে দুদক, সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করেন।

সূত্র জানায়, পটুয়াখালীর কলাপাড়ার আলোচিত ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে ইউএনও আবু হাসনাত, সাব-রেজিষ্ট্রার রেহেনা পারভিন, সার্ভেয়ার মো: হুমায়ুন কবির তাদের নির্দোষিতার বিষয়ে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। মুজিব শতবর্ষের আশ্রয়ন-২ প্রকল্পে দুস্থদের জন্য ঘর সহ ২ শতাংশ খাস জমি বরাদ্দে সরকারের মহতী উদ্দোগ বাসÍবায়নের অন্তরালে বিপুল অর্থের বিনিময়ে ৪২ প্রভাবশালী বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত দেয় অভিযুক্তরা।

সূত্রটি আরও জানায়, আলোচিত ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। ৪২ প্রভাবশালী খাসজমি বন্দোবস্ত দলিল গ্রহীতাকে জিজ্ঞাসাবাদ শেষ হলে মামলাটিতে গতি আসবে। এরপর অভিযোগ পত্র নিয়ে আদালতে শুনানী, অভিযোগ গঠন, স্বাক্ষ্য গ্রহন, জেরা, যুক্তি তর্ক এবং রায় প্রচার। তবে এ ঘটনা থেকে পার পেয়ে যেতে অভিযুক্ত ইউএনও, সাব রেজিষ্ট্রার, ভূমি অফিস সার্ভেয়ার সহ সংশ্লিষ্টরা জোরে শোরে লবিং, তদ্বির শুরু করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!