মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
মহিপুর মৎস্য আড়ৎ পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড; ভস্মিভূত একাধিক আড়ৎ-দোকান

মহিপুর মৎস্য আড়ৎ পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড; ভস্মিভূত একাধিক আড়ৎ-দোকান

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুরঃ মহিপুর মৎস্য আড়ৎ পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনা ঘটে। এতে মাছের আড়ৎসহ একাধিক দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মৎস্য ব্যবসায়ী আব্দুল মালেক আকনের মাছের আড়ৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। পরে মুহূর্তেই আশপাশের দোকানে ছ‌ড়িয়ে পড়ে আগুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই আকন মৎস্য আড়ৎ-এর দোতলায় আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পাশের অন্যান্য মাছের আড়ৎ এবং চায়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান ও মোটরসাইকেলের গ্যারেজসহ বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনই বলা সম্ভব না। কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় আমাদের এক ফায়ার ফাইটারের মাথায় আঘাত লাগলে আমরা তাকে হাসপাতালে পাঠিয়ে দেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!