কলাপাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর- কিশোরীদের অধিকার ও সুরক্ষা বিষয়ক সেমিনার | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর- কিশোরীদের অধিকার ও সুরক্ষা বিষয়ক সেমিনার

কলাপাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর- কিশোরীদের অধিকার ও সুরক্ষা বিষয়ক সেমিনার

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কিশোর-কিশোরীদের অধিকার ও সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ) বেলা ১১ টায় টিয়াখালী কে.আই.ইসলাম মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।

টিয়াখালী কে.আই.ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ কাজী ইমদাদুল ইসলাম’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টিয়াখালী কে.আই.ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাজী মিজানুর রহমান, কলাপাড়া এনজিও ফোরামের সদস্য সচিব মো: মনিরুল ইসলাম, ফেইথ ইন এ্যাকশন’র প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত প্রমুখ।

সেমিনারের উদ্দেশ্য নিয়ে প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত বলেন যে, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি দূরীকরণের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা প্রয়োজন। আর উদ্দেশ্যই সকল অংশগ্রহণকারীকে উদ্বুদ্ধকরণের জন্যই এ সেমিনার আয়োজন করা হয়েছে।

এ সেমিনারের মধ্যদিয়ে সকল অংশগ্রহণকারীর মাঝে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও তথ্য প্রদানে উদ্বুদ্ধকরণের প্রয়াসে কলাপাড়া উপজেলা প্রসাশনের সহায়তায় প্রকাশিত  লাল কার্ড বিতরণ করাও অন্যতম উদ্দেশ্য।

এ সময় স্কুলের অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!