মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় মূল্য তালিকা না থাকা ও পরিমাপে কারসাজি করার অপরাধে ৯ ব্যবসায়ীর জরিমানা

কলাপাড়ায় মূল্য তালিকা না থাকা ও পরিমাপে কারসাজি করার অপরাধে ৯ ব্যবসায়ীর জরিমানা

মো.নাহিদুল হকঃ মূল্য তালিকা না থাকা এবং পরিমাপে কারসাজি করার অপরাধে কলাপাড়ায় ৯ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর। বুধবার দুপুরে পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন পটুয়াখালী ভোক্তা অভিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। অভিযান চলাকালীন সময় তিনি সচেতনতামূলক  লিফলেট বিতরন করেন। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ জানান, মেয়াদউত্তীর্ন পন্য বিক্রি করায় ২ কসমেটিক্স ব্যবসায়ীকে ৪ হাজার টাকা ও মূল্য তালিকা না থাকা এবং পরিমাপে কারসাজি করার অপরাধে ৭ ফল ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মো.সোয়াইব মিয়া।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!