কলাপাড়ায় ডা/কা/তি প্রস্তুতিকালে তিন ডা/কা/ত গ্রে/ফ/তা/র | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ডা/কা/তি প্রস্তুতিকালে তিন ডা/কা/ত গ্রে/ফ/তা/র

কলাপাড়ায় ডা/কা/তি প্রস্তুতিকালে তিন ডা/কা/ত গ্রে/ফ/তা/র

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে তিন ডাকাতি কে  গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার মধ্যরাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের মোঃ জাকির খানের বাশের আড়ৎ এর পিছন থেকে গ্রেফতার করা হয়।

ডাকাতি দলটি ফাঁকা জায়গায় অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার ওসি মো. আলী আহমেদ’র নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এদিক সেদিক দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে তিন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃত হলেন, মোঃ জামাল আকন(৪৫), পিতা- মোঃ আঃ জলিল আকন, সাং- চুঙ্গাপাশা, ৬নং ওয়ার্ড, চাকামইয়া, মোঃ শানু হাওলাদার (৬০), পিতা- মৃত হাসেম হাওলাদার, সাং- লাউকাঠি, ৯নং ওয়ার্ড, লাউকাঠি, মোঃ হানিফ হাওলাদার(৪৯), পিতা- মৃত মোহাম্মদ হাওলাদার, সাং-জামুরা, ৩নং ওয়ার্ড, লাউকাঠি।

এ সময় তাদের কাছ থেকে একটি পুরাতন রামদা বাটসহ যাহার দৈর্ঘ্য ০২ ফুট ০৩ ইঞ্চি, যাহার ধারালো অংশের দৈর্ঘ্য ০১ ফুট ১০ ইঞ্চি, ২। একটি পুরাতন চাপাতি যাহার কাঠের বাটসহ দৈর্ঘ্য অনুমান ০১ ফুট ০৭ ইঞ্চি, যাহার ধারালো অংশের দৈঘ্য ০১ ফুট, ৩। একটি পুরাতন ড্যাগার বাটসহ যাহার দৈর্ঘ্য ০১ ফুট ৮.৫ ইঞ্চি, যাহার ধারালো অংশের দৈর্ঘ্য ০১ ফুট, ৪। একটি কাঠ বডি ইঞ্জিন চালিত পুরাতন ট্রলার যাহার দৈর্ঘ্য অনুমান ২৮.৫ ফুট, প্রস্থ অনুমান ৭.৭ ফুট, যাহার পিছনের অংশে পলিথিন ও বাঁশ দ্বারা ছই আছে, যাহার ইঞ্জিন অতি পুরাতন এবং ইঞ্জিনের গায়ে ইংরেজীতে অস্পষ্ট বিভিন্ন লেখা। একটি পুরাতন লোহার শাবল যাহার দৈর্ঘ্য ০১ ফুট ০৮ ইঞ্চি, যাহার মাথার এক অংশ কাঁটা। হ্যাসকো ব্লেড বাট সহ ০২ টি, যাহার প্রত্যেকটির দৈঘ্য ০১ ফুট ০৬ ইঞ্চি ৭। লোহা কাটার হ্যাসকো ব্লেড ০২ টি যাহার প্রত্যেকটির দৈর্ঘ্য ০১ ফুট জব্দ তালিকামূলে জব্দ করেন। তাদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা হয়েছে। মামলা নং-১৬, তারিখঃ ১৫-০৩-২০২৪ খ্রি. ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীরা সকলেই পেশাদার ডাকাত। তারা আন্তঃ জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী সহ অজ্ঞাতনামা আসামীরা পরস্পর যোগসাজসে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র সহ আরো মারাত্মক অস্ত্র-সস্ত্র দ্বারা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত, ওদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে, আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!