মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় ফেইথ ইন এ্যাকশন’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

কলাপাড়ায় ফেইথ ইন এ্যাকশন’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কিশোর-কিশোরীদের সুস্থ বিনোদনে উৎসাহিত করার জন্য চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮মার্চ) সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

 

এছাড়াও সকল অংশগ্রহণকারীকে স্বান্তনা পুরুষ্কার হিসেবে ১টি করে স্কেল ও কলম প্রদান করা হয়। প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা বলেন, আজকের কিশোর-কিশোরী আগামী দিনের আলোর দিশারি। ভবিষ্যতের জন্য সুনাগরিক হিসেবে গড়ে উঠতে তিনি সকল শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং উদ্বুদ্ধ করেন।

প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত বলেন, বর্তমানে সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চার বড়ই অভাব। এ ধরনের উদ্যোগ গ্রহণও সচারাচর করা হয়না। ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা সুস্থভাবে বিকশিত হতে পারছে না। তাই জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কিশোর-কিশোদের সুস্থ বিনোদন চর্চায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ও আয়োজন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!