মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় রাতের আঁধারে জমি দখল করে দোকান তোলার অভিযোগ

কলাপাড়ায় রাতের আঁধারে জমি দখল করে দোকান তোলার অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় রাতের আঁধারে জমি দখল করে দোকান তোলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোসা. নুরজাহান বেগম। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১ টায় কলাপাড়া সাংবাদিক ফোরামে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামের মোসা. নুরজাহান বেগম তিনি বলেন, আমার পুত্র রাসেল মৃধা ও কন্যা নাসরিন আক্তার, লিমা আক্তার বিগত ইং ২৯/০১/২০১৪ তারিখ ৩৯১নং সাব কবলা দলিল মূলে সোনাতলা মৌজার এস.এ ২৯৮ ও ৩৪২ নং খতিয়ান হইতে মোঃ হেমায়েত উদ্দিন হাওলাদার, আঃ বারেক হাওলাদার এর নিকট হইতে ০.১১ একর সম্পত্তি ক্রয় করেন। উক্ত সম্পত্তি ক্রয়ের পর আমার সন্তানদ্বয় ভোগবান মালিক ও দখলকার নিযুক্ত থাকিয়া সরকারের খাজনাদি পরিশোধ করে আসছি।

তিনি আরও বলেন, আমার সন্তানদ্বয় এলাকায় না থাকায় আমি আমার সন্তানদ্বয়ের জমিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক এর পূর্ব পাশে ঘর নির্মান করে রঞ্জন আলীর কাছে ভাড়া দেই। উক্ত ঘরে ভাতের হোটেল ব্যবসা করছে। স্থানীয় মৃত্যু আকাচ উদ্দিনের ছেলে মোঃ ইউনুচ হাওলাদার ও মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে রুহুল আমিন বাচ্চু আমার ব্যবসার ক্ষতিসাধন ও জমি জবরদখল করার পায়তারা করে আসছে। অতঃপর মোঃ ইউনুচ হাওলাদার ও রুহুল আমিন বাচ্চু বিগত ইং ০৭/০৩/২০২৪ তারিখ রাত ১২ টায় সময় কতিপয় ভারাটে সন্ত্রাসী ও দাঙ্গাহাঙ্গামাকারীদের ভাড়া নিয়ে রাতের আঁধারে আমার দোকানের সামনে ব্যবসার ক্ষতি সাধনের জন্য মহাসড়কের অধিগ্রহনকৃত জমির মধ্যে অন্যায় ভাবে ঘর তৈরী করেন। খবর পেয়ে আমি উপস্থিত হইলে তারা আমার কাছে অন্যায়ভাবে টাকা দাবী করে খুন জখামের ভয় ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেয়।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে, তিনি সরেজমিনে গিয়ে দেখে সমাধান করে দেবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!