কলাপাড়ায় চাঁদার দাবীতে তরমুজ চাষীকে মারধরসহ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় চাঁদার দাবীতে তরমুজ চাষীকে মারধরসহ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

কলাপাড়ায় চাঁদার দাবীতে তরমুজ চাষীকে মারধরসহ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় চাঁদাবাজদের দাবীকৃত চাঁদা না দেয়ায় ফিরোজ নামের এক তরমুজ চাষীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসময় তার বসত ঘরে থাকা ৪ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। সোমবার (১ মার্চ) বেলা সাড়ে দশটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে অভিযোগকারীর নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। ওই গ্রামের রিজন হাওলাদার, রাকিবুল মৃধা, মাসুম সরদার, রাজিব হাওলাদার ও তারেক মৃধাসহ অজ্ঞাত আরোও ৪/৫ জনকে অভিযুক্ত করে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক মোঃ ফিরোজ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের খলিল জোমাদ্দারের ছেলে ভূক্তভোগী ফিরোজ একজন তরমুজ চাষী। তার তরমুজের ফলন ভালো হওয়ায় অভিযুক্তরা বিভিন্ন সময়ে টাকা দাবী করে। তাদের দাবীকৃত টাকা না দিলে ক্ষেতের তরমুজ নষ্ট করার হুমকি দিলে নিরুপায় হয়ে তিনি ৫০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু এতে তারা সন্তুষ্ট না হয়ে আরো টাকা দাবী করতে থাকে। ভূক্তভোগী চাষী ফিরোজ তাদের আরোও ১০ হাজার টাকা প্রদান করেন। এতেও তারা ক্ষান্ত হয় না।

অবশেষে ঘটনার দিন ভূক্তভোগীর বসত বাড়িতে ঢুকে আরো টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও জখম করে ঘরের মধ্যে থাকা ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসলে খুন জখমের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!