কলাপাড়ায় মৎস্য বন্দর মহিপুরে আগুনে পুড়ল ২৩ আড়ৎ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় মৎস্য বন্দর মহিপুরে আগুনে পুড়ল ২৩ আড়ৎ

কলাপাড়ায় মৎস্য বন্দর মহিপুরে আগুনে পুড়ল ২৩ আড়ৎ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলায় দেশের সর্ববৃহৎ মৎস্য বন্দর মহিপুরে আগুনে অন্তত ২৩টি মাছের আড়ৎ পুড়ে গেছে।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে জাপান মৎস্য আড়ত থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে ২৩ আড়ত পুড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন বলেন, সড়ক সরু হওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে ঘটনাস্থলে পাশে নদী থাকায় খুব কম সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি নিরূপণে আমাদের কাজ চলছে।

এর আগে গত ২ মার্চ রাতে একই বন্দরে অগ্নিকাণ্ডে আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!