সাংবাদিকদের ঈদ উৎসব ভাতা দিল কলাপাড়া প্রেসক্লাব | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
সাংবাদিকদের ঈদ উৎসব ভাতা দিল কলাপাড়া প্রেসক্লাব

সাংবাদিকদের ঈদ উৎসব ভাতা দিল কলাপাড়া প্রেসক্লাব

আপন নিউজঃ পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সদস্যদের মাঝে এবারই প্রথম ঈদ উৎসব ভাতা‌ চালু করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সদস্যদের মাঝে ঈদ উৎসব ভাতা বিতরণ, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সম্পাদক মোহসিন পারভেজ, সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল, অমল মুখার্জী, গোফরান পলাশ, জসিম পারভেজ প্রমূখ।

পরে সদস্যদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মনোজাত পরিচালনা করেন সাংবাদিক ফোরকানুল ইসলাম। দোয়া মোনাজাত শেষে ২০ জন সদস্যদের মাঝে ৩ হাজার টাকা করে উৎসব ভাতা তুলে দেন প্রেসক্লাব কর্তৃপক্ষ।

উৎসব ভাতা পেয়ে এক প্রতিক্রিয়ায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন, ‘আমার ৪৩ বছরের সাংবাদিকতা জীবনে আজ প্রেসক্লাব থেকে শ্রেষ্ঠ উপহার পেলাম। আশা করি ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!