আমরা কলাপাড়াবাসী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমরা কলাপাড়াবাসী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমরা কলাপাড়াবাসী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সম্মানার্থে

রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলাপাড়া প্রেসক্লাব, ইন্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন ও সদস্যরা একে অপরের কুশলাদি বিনিময় করেন।

আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক মহসিন পারভেজ।

রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মোনাজাত করেন খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাসুম বিল্লাহ রুমি

এ সময়ে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য অমল মুখার্জি, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুল হক, সদস্য রাসেল মোল্লা, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নিল রতন কুন্ডু প্রমুখ

অনুষ্ঠানে দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা এবং ফিলিস্তিনি মজলুম মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!