কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সুজন মৃধাঃ কলাপাড়ায় ব্যাচ ভিত্তিক সামাজিক সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ এর বার্ষিক সাধারণ সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খেপুপাড়া জুতাপট্টি এলাকায় গৌরবোজ্জ্বল ৯৯ এর অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গৌরবোজ্জ্বল ৯৯ এর প্রধান সমন্বয়কারী মোঃ ফিরোজ আলমের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, ডাক্তার গোলাম কিবরিয়া হিমু, প্রভাষক ও গণমাধ্যমকর্মী মোঃ মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষক আব্দুল্লাহ আল নাছের, মোঃ আলমগীর হোসেন, ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরবোজ্জ্বল ৯৯ এর সাধারণ সম্পাদক মোঃ শামিম গাজী। দোয়া ও ইফতার অনুষ্ঠান পরিচালনা করেন আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।

বার্ষিক সাধারণ সভায় গৌরবোজ্জ্বল ৯৯ এর সকল সদস্যদের মতামত অনুযায়ী মোঃ ফিরোজ আলমকে প্রধান সমন্বয়কারী, মোঃ মনিরুল ইসলাম (শিক্ষক) সমন্বয়কারী সার্বিক, মোঃ শামিম গাজী সাধারণ সম্পাদক, মোঃ মশিউর রহমান লিটু সমন্বয়কারী অর্থ, মোঃ জব্বার সরদার সমন্বয়কারী প্রোগ্রাম, মোঃ মনিরুল ইসলাম সমন্বয়কারী প্রচার, চয়ন কুমার সমন্বয়কারী অফিস। আগামী ২০২৪-২০২৫ সালের এক বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!